Don't Miss
Home / আজকের সংবাদ / র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগোলেন মুমিনুল

র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগোলেন মুমিনুল

এমএনএ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসে অনবদ্য দুটি সেঞ্চুরি পাওয়া মুমিনুল হক তার অসাধারণ পারফরম্যান্সের কারণে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন। দুই ইনিংসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ছয় ধাপ এগিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।
তবে মাহমুদুল্লাহ রিয়াদ ছয় ধাপ এগিয়ে এখন ৪৮ নম্বরে অবস্থান করছেন এবং এটাই তার টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ভালো র‌্যাংকিং। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ৮৩ আর ২৮ রানে অপরাজিত ছিলেন রিয়াদ।
ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে ১৭৬ ও ১০৫ রানের দুটি ইনিংসের সুবাদে র‌্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল। দুই ইনিংসে ভালো শুরু পাওয়া তামিম ইকবাল রয়েছেন ২১তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বাঁহাতি এই ওপেনারই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে।
আঙুলের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিব আল রয়েছেন ২২তম স্থানে। মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ২৫তম স্থানে।
৮৩ ও ২৮ রানের দুটি অপরাজিত ইনিংসে ক্যারিয়ার সেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ইনিংসের ৯৪ রানে নয় ধাপ এগিয়ে ৮১তম স্থানে আছেন লিটন দাস। ইমরুল কায়েস এক ধাপ নেমে ৭০ নম্বরে অবস্থান করছেন।
দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন এক ধাপ করে। তাইজুল ৩৬, মিরাজ ৩৮তম স্থানে উঠে এসেছেন।
চট্টগ্রাম টেস্টে দুই দল থেকে মোট পাঁচটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি এসেছে। মোট এক হাজার ৫৩৩ রান এসেছে চার ইনিংস থেকে এবং উইকেট পড়েছে মোট ২৪টি। যার প্রভাব বোলারদের র‌্যাংকিংয়েও প্রভাব ফেলেছে। দুই ধাপ পিছিয়ে মুস্তাফিজের র‌্যাঙ্কিং দাঁড়িয়েছে ৫৯ নম্বরে।
ছয় নম্বরে থেকে চট্টগ্রাম টেস্ট শুরু করা শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ এক ধাপ নিচে নেমে গেছেন। তবে লংকান ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিং বেশ ভালোই এগিয়েছে। কুশল মেন্ডিস ১৯৪ রান করার সুবাদে ১২ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। ধনাঞ্জয়া ডি সিলভা আট ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এবং রোশন সিলভা এক লাফে ১০৬ থেকে ৭৮ নম্বরে এসেছেন। দুই ধাপ পিছিয়ে ২৭তম স্থানে আছে দিলরুয়ান পেরেরা। দুই ধাপ এগিয়ে ৫৭তম স্থানে চায়নাম্যান লাকশান সান্দাকান।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বোলারদের সেরা জেমস অ্যান্ডারসন। অলরাউন্ডারদের শীর্ষে সাকিব।
বোলিংয়ে সেরা জায়গাটি ধরে রেখেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন আর চট্টগ্রাম টেস্ট না খেলেও অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...