Don't Miss
Home / হোম স্লাইডার / শীতে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া জরুরি
অর্থাৎ

শীতে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া জরুরি

এমএনএ জীবনচর্চা ডেস্ক : উহু! আজ খুব ঠান্ডা, গোসল করবো না’ সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন চোখে পড়ে এমন স্ট্যাটাস। অর্থাৎ ঠান্ডার ভয়ে ঘোষণা দিয়ে গোসল না করা। এমন ঘোষণা দিয়ে বা না দিয়ে শীতকালে অনেকেই গোসল করতে চান না।

মুখ ধোয়ার ক্ষেত্রেও এড়িয়ে চলেন ঠান্ডা পানি। অথচ বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের পরামর্শ, যতই শীত পড়ুক, ঠান্ডা পানিতে মুখ ধুতে কার্পণ্য করা যাবে না।

ডার্মাটোলজিকাল স্টাডি অনুসারে, আপনি যদি সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় বাড়ি ফিরে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলেন, তবে ত্বকের সৌন্দর্য দ্রুতই বাড়বে। একইসঙ্গে দূরে থাকবে ত্বকের নানা অসুখও।

প্রশ্ন হলো, ঠান্ডা পানিতে কী রয়েছে যে, এতে মুখ পরিষ্কার করলে উপকারিতা পাবেন? মূলত ঠান্ডা পানির ঝাপটায় লোমকূপে জমে থাকা ময়লা ও দূষিত উপাদান দূর হয়ে যায়। সেইসঙ্গে ত্বকের অভ্যন্তরে কিছু রাসায়নিকের ক্ষরণ বেড়ে যায়। যে কারণে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত।

শীতে ঠান্ডা পানিতে মুখ পরিষ্কার করা জরুরি যেসব কারণে-

ত্বকের তারুণ্য ধরে রাখে

ত্বককে টানটান রাখতে এবং প্রাণবন্ত করে তুলতে ঠান্ডা পানির বিকল্প নেই। যখন আপনি ঠান্ডা পানিতে মুখ পরিষ্কার করবেন, তখন ত্বকে রক্তের প্রবাহ বেড়ে যাবে। ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, সেইসঙ্গে কমবে বলিরেখার প্রভাব। আপনি যদি নিয়মিত ঠান্ডা পানিতে মুখ ধুয়ে থাকেন, তবে সহজে মুখে বয়সের ছাপ পড়বে না।

ফোলাভাব কমায়

আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন শরীরে নতুন কোষের উৎপাদন হয়। এ কারণে সকালে ঘুম থেকে ওঠার পর মুখে ফোলাভাব লক্ষ্য করা যায়। এমন ফোলা মুুখ নিয়ে নিশ্চয়ই বাইরে চলে যাওয়া যায় না! তাই এই ফোলাভাব কমাতেই মুখ পরিষ্কার করতে হবে ঠান্ডা পানি দিয়ে। এতে শুধু ফোলাভাবই কমবে না, সেইসঙ্গে ত্বক চনমনে হয়ে উঠবে। ত্বকের স্বাস্থ্য আরও ভালো হবে।

দূষণ থেকে রক্ষা

শহুরে বাতাসে মিশে থাকে নানা দূষিত পদার্থ। সেগুলো প্রতিনিয়ত ত্বকের ক্ষতি করে। সারাদিন নানা দূষিত পদার্থের আক্রমণে ত্বক হয়ে পড়ে নির্জীব। ত্বকের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার কাজে সাহায্য করতে পারে ঠান্ডা পানি। বাইরে থেকে ফিরেই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এতে ত্বকে জমে থাকা সব দূষিত পদার্থ বের হয়ে যাবে। ফলে কমবে ত্বকের ক্ষতি হওয়ার ভয়। মুখের সৌন্দর্যও বাড়বে অনেকটাই।

ব্রণের সমস্যা দূর

নিয়মিত ঠান্ডা পানিতে মুখ পরিষ্কার করলে ত্বকের প্রতিটি লোমকূপ অ্যাকটিভ হয়ে উঠবে। এতে ত্বকে ময়লা জমে থাকার ভয় থাকবে না। পাশাপাশি দূর হবে ব্রণ এবং ব্ল্যাকহেডসের মতো ত্বকের সমস্যা। কমে যাবে নানা ধরনের ত্বকের রোগের ভয়ও।

ভয়-অলসতা ঝেড়ে ফেলুন। শীত-গ্রীষ্ম সব সময় ঠান্ডা পানি দিয়ে নিয়ম করে মুখ ধোয়ার প্রবণতা বাড়ান। এতে ত্বকের রোগ-জীবাণু দূর হবে। চেহারায় ফিরবে তারুণ্য।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...