Don't Miss
Home / আজকের সংবাদ / শুটিং ফ্লোরেই ঘুমিয়ে পড়লেন শাহরুখ খান!
শাহরুখ খানের ঘুমের সেই ছবি।

শুটিং ফ্লোরেই ঘুমিয়ে পড়লেন শাহরুখ খান!

এমএনএ বিনোদন ডেস্ক : কল্পনা করা যায় শুটিং ফ্লোরেই ঘুমিয়ে পড়বেন বলিউড বাদশাহ শাহরুখ খান! বিষয়টি কল্পনা করা না গেলেও সম্প্রতি তেমনটি ঘটেছে জিরো ছবির শুটিং সেটে।
বলিউড সূত্রের খবর, শাহরুখ নাকি একেবারেই ‘মর্নিং পার্সন’ নন। রাত জেগে শুট করতে রাজি হলেও, ভোরবেলা কলটাইম থাকলেই বেজায় রুষ্ট হন বলিউড ‘বাদশা’। যদিও, সে কারণে কাজে তার প্রভাব কখনও পড়েছে কিনা তা জানা যায়নি।
রাত জেগে শুটিং করতে হবে? শাহরুখ খানের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু শুটিংয়ের জন্য তাঁকে ভোরে আসতে বললেই রেগে যান। কারণ, তিনি দেরি করে ঘুম থেকে ওঠেন, তা বলিউড-সংশ্লিষ্ট সবার জানা। তারপরও ছবির ভালো কিছুর স্বার্থে মাঝে মাঝে তা মেনে নেন। এবার ‘জিরো’ ছবির জন্য সকালের ঘুমকে বিদায় জানাতে হলো। আর তাতেই ঘটেছে বিপত্তি। কাজের ফাঁকে শুটিং ফ্লোরেই ঘুমিয়ে পড়েন।
মরুভূমির প্রচণ্ড গরমে ‘জালিমা’র শুটিং হোক কিংবা আইসল্যান্ডের হাড় কাঁপানো ঠান্ডায় ‘গেরুয়া’র নাচ— কাজের ব্যাপারে শাহরুখের এনার্জি লেভেল সত্যিই দেখার মতো। ৫২ বছরের অভিনেতা তার ২৫ বছরের ক্যারিয়ারে, আজ ও সমান উৎসাহী। তবে, সম্প্রতি শুটিং ফ্লোরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বলিউডের কিং খান!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। ফ্লোরে পৌঁছে তিনি নাকি রীতিমতো নাক ডেকে ঘুমিয়েছেন।
ছবিটি পরে শাহরুখকে দেওয়া হয়। তা দেখে তিনি নিজেও আনন্দ পেয়েছেন। নিজের টুইটার পেজে গত শুক্রবার এই ছবিটি পোস্ট করেছেন শাহরুখ। শুটিংয়ের সেটে শাহরুখ খান চেয়ারে বসে ঘুমাচ্ছেন, তা দেখে মজা পেয়েছেন অন্যরা। পাশে বসে রয়েছেন ‘জিরো’ ছবির পরিচালক আনন্দ এল রাই, চিত্রনাট্যকার হিমাংশু শর্মা। ঘুমন্ত শাহরুখের সামনে বসে হাতের ভঙ্গিতে এই কাণ্ড দেখাচ্ছেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ। পুরো ব্যাপারটি ক্যামেরাবন্দী করা হয়।
ছবি পোস্ট করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘যখন আপনার সঙ্গে থাকা মানুষগুলো অসম্ভব উৎসাহী হন যে আপনি আপনার চোখই খুলে রাখতে পারলেন না। আমাকে সকাল সকাল শুটিং করানোর উচিত শিক্ষা…’। ক্যাপশনের হ্যাশট্যাগে রয়েছে ‘জিরো’র নাম। আর তাতে অবশ্য বুঝতে বাকি নেই যে, এমন কাণ্ডটি ঘটেছে শাহরুখের আগামী ছবি ‘জিরো’র শুটিং সেটে।
তবে পরে জানা গেছে, পরিচালকের কথামতো সকাল সকাল শুটিং ফ্লোরে পৌঁছে যান ঠিকই, কিন্তু সেখানে গিয়ে বাকি ঘুমটা সেরে নেন ৫২ বছরের এই অভিনেতা।
প্রসঙ্গত, ‘জিরো’তেই শেষ ক্যামিও করতে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকেও। ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছর ডিসেম্বরে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...