Don't Miss
Home / আজকের সংবাদ / শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এমএনএ স্পোর্টস রিপোর্ট : টস জেতাটা প্রত্যাশা অনুযায়ী হলেও ঢাকা টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে দল। প্যাট কামিন্সের পরপর দুই ওভারে আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। এর মধ্যে কামিন্সের দ্বিতীয় ওভারের শেষ দুই বলে আউট হয়েছেন ইমরুল ও সাব্বির।

সৌম্য (৮) আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিয়ে। গালিতে তাঁর ক্যাচটি নিয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। ইমরুল হয়েছেন এলবিডব্লিউ। সাব্বির উইকেটের পেছনে ধরা পড়েছেন ম্যাথু ওয়েডের হাতে।

নিজের ৫০তম টেস্টে তামিম অবশ্য এখনো নির্ভরতা হয়েই আছেন। তাঁর সঙ্গে আছেন সাকিবও। সাকিবও খেলতে নেমেছেন নিজের ৫০তম টেস্ট। কামিন্সের হ্যাটট্রিক বলটি আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছেন এই অলরাউন্ডার।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২। তামিম অপরাজিত ৬ রানে, সাকিব ৪ রানে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...