Don't Miss
Home / ফিচার / সঙ্গী খুঁজছেন বিশ্বের সবচেয়ে লম্বা মডেল, পদে পদে সমস্যা তার
নামছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্

সঙ্গী খুঁজছেন বিশ্বের সবচেয়ে লম্বা মডেল, পদে পদে সমস্যা তার

এমএনএ ফিচার ডেস্ক : একতিরিনা লিসিনা। উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা মডেল এই রাশিয়ান সুন্দরী। ২৯ বছর বয়সী এই মডেলের বাঁ-পা ১৩২.৮ সেন্টিমিটার এবং ডান পা ১৩২.২ সেন্টিমিটার লম্বা।উচ্চতা ভালো হোক, এমনটা কে না চায়! তবে অনেক সময় কিছু মানুষের উচ্চতা তাদের জীবনে সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা হয়েছে একাতেরিনা লিসিনার সঙ্গে। এত বেশি উচ্চতার জন্য তাকে পদে পদে সমস্যা পোহাতে হচ্ছে।

২০১৮ সালে একাতেরিনার নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। প্রথম দিকে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হলেও, বর্তমানে তিনি তাতে মোটেও খুশি নন। একাতেরিনা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তিত। তিনি এখন সঙ্গী খুঁজে পাচ্ছেন না। কারণ যে কোনো ছেলেই তার চেয়ে অনেকটা খাটো।

ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন ছিল তার। ৩৪ বছর বয়সী একাতেরিনার উচ্চতা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেললেও, ইন্ডাস্ট্রিতে তার বেশ কদর রয়েছে। একাতেরিনা জানিয়েছেন, তিনি নিজের থেকে এক ফুট কম উচ্চতার ছেলের সঙ্গে ডেটিং-এ যেতে রাজি। তবে এতটা লম্বা ছেলেও তিনি খুঁজে পাচ্ছেন না। উল্লেখ্য, একটা সময় একাতেরিনা বাস্কেটবল খেলোয়াড় ছিলেন।

একতিরিনায় বাড়ির সদস্যরাও প্রত্যেকেই লম্বা। ভাইয়ের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, বাবার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি এবং মা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি লম্বা।একতিরিনার আগে সবচেয়ে লম্বা মডেলের মুকুট ছিল ক্যালিফোর্নিয়ার অ্যামাজন ইভের মাথায়। তাঁর উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...