Don't Miss
Home / হোম স্লাইডার / ২৪ মার্চ ইতিহাসের ‘কালো দিবস’: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

২৪ মার্চ ইতিহাসের ‘কালো দিবস’: মির্জা ফখরুল

এমএনএ রাজনীতি ডেস্ক : এরশাদের ক্ষমতা দখলের দিনটি জাতির ইতিহাসে ‘কালো দিবস’ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দিনে এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করে বাক, ব্যক্তি, বিবেক, মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতাসহ মানুষের সব নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। ’বৃহস্পতিবার (২৪ মার্চ) এরশাদের ক্ষমতা দখলের দিনে দেওয়া এক বাণীতে তিনি এই অভিযোগ করেন ।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে স্বাধীন মত প্রকাশের অধিকারকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু ১৯৮২ সালের ২৪ মার্চের এই দিনটিতে স্বৈরাচার এরশাদ অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইতিহাসের নির্লজ্জ স্বৈরতন্ত্র কায়েম করে। এরশাদ কেবলমাত্র ক্ষমতা দখল করে ক্ষান্ত থাকেনি বরং জনগণের ওপর নিপীড়ন নির্যাতন চালিয়ে দীর্ঘ ৯ বছর দেশবাসীকে এক চরম বিভীষিকাময় দুর্বিষহ অবস্থার মধ্যে নিক্ষেপ করেছিল। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘অনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সীমাহীন দুর্নীতিই স্বৈরাচারী শাসনের অবলম্বন হয়ে দাঁড়ায়। ৯ বছর ছাত্র-গণআন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে স্বৈরশাসকের পেটোয়া বাহিনী গুলি চালিয়ে হত্যা করে অসংখ্য ছাত্র-জনতাকে। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতির জীবনে এক কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছিল। সেই স্বৈরশাসকের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর আঁতাত পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলাকে আটকিয়ে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দি করেছে। ’

তিনি আরও বলেন, ‘দেশে এখন মানুষের বাক, ব্যক্তি, মত প্রকাশের স্বাধীনতাসহ সব নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপহৃত করা হয়েছে। বারবার যিনি গণতন্ত্রকে স্বৈরাচারের বন্দিশালা থেকে মুক্ত করেছেন সেই আপসহীন দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দি করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। দেশে এক অসহনীয় ঘোর দুর্দিন বিরাজমান। এ অবস্থায় আমি আজকের এই কালো দিনে দল, মত, শ্রেণি, পেশা নির্বিশেষে সব পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে বর্তমান দুঃশাসন থেকে মুক্তি পেতে সংগ্রামী অভিযাত্রায় শামিল এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আওয়াজ তোলার আহ্বান জানাচ্ছি ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...