Don't Miss
Home / আজকের সংবাদ / সমকামী বিয়ের পক্ষে ভোট দিল অস্ট্রেলিয়ানরা

সমকামী বিয়ের পক্ষে ভোট দিল অস্ট্রেলিয়ানরা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার অধিকাংশ নাগরিক সমকামী বিয়ের পক্ষে ভোট দিয়েছেন। সমকামী বিয়ের বিষয়ে মতামত জানতে চালানো একটি জাতীয় জরিপে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশটিতে সমকামী বিয়ে বৈধতার পথ অনেকটাই এগিয়ে গেল।
এ ভোটের ফলের ভিত্তিতে পার্লামেন্টে আইন পাস হলে অস্ট্রেলিয়া হবে সমকামী বিয়েকে বৈধতা দেয়া ২৬তম রাষ্ট্র।
জানা গেছে, বুধবার ফল ঘোষণার দিন সিডনির প্রাণকেন্দ্রে একটি পার্কে জড়ো হন সমকামী বিয়ের পক্ষের হাজারো মানুষ। তাদের কেউ কেউ বিয়ের পোশাক পরে এসেছিলেন।
পার্কে স্থাপন করা বিশাল পর্দায় তারা অস্ট্রেলিয়ার প্রধান পরিসংখ্যান কর্মকর্তার ফল ঘোষণা শুনছিলেন। এ সময় অনেকেই আনন্দে আলিঙ্গন করেন এবং কেঁদে ফেলেন।
মোট ভোটারদের ৬১ দশমিক ৬ শতাংশ সমকামী বিয়ের পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দেন ৩৮ দশমিক ৪ শতাংশ ভোটার।
এছাড়া এ জরিপে ভোটদানে সক্ষম ৮০ শতাংশ লোক অংশ নেয়। স্বেচ্ছাকৃত এই ভোটের ওপর ভিত্তি করে আইন পাস করা বাধ্যতামূলক নয়।
তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ভোটের ফল ঘোষণার পরপরই বলেছেন, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের শেষের দিকে বৈবাহিক সমতা নিয়ে একটি আইন পাসের জন্য পার্লামেন্টে উত্থাপন করবেন তিনি। বিবিসি।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...