Don't Miss
Home / আজকের সংবাদ / সিঙ্গাপুর-বাংলাদেশ ২ সমঝোতা স্মারক সই

সিঙ্গাপুর-বাংলাদেশ ২ সমঝোতা স্মারক সই

এমএনএ রিপোর্ট : পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং বিমান চলাচলে সহযোগিতার বিষয়ে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
আজ সোমবার দুপুরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ভবন ইস্তানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের উপস্থিতিতে এ স্বাক্ষর সই হয়।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিমান চলাচল বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক এবং সিঙ্গাপুরের যোগাযোগ মন্ত্রণালয়ের পার্মান্যান্ট সেক্রেটারি লোহ নাই সেং।
সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের প্রকল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে অপর সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন এবং সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ট্যান সুন কিম।
প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে গতকাল রবিবার সিঙ্গাপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভবন ইস্তানায় পৌঁছালে লি সিয়েন লুং সেখানে তাকে স্বাগত জানান।
দুপুরে লি সিয়েন লুংয়ের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা। বিকালে যাবেন সিঙ্গাপুর পোর্ট অথরিটিতে।
আগামীকাল মঙ্গলবার সকালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তার সম্মানে সেখানে একটি অর্কিডের নামকরণ করা হচ্ছে- ‘শেখ হাসিনা’।
প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। সন্ধ্যায় তিনি যোগ দেবেন সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের নৈশভোজে।
চার দিনের সফর শেষে ১৪ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...