Don't Miss
Home / প্রশাসন / সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বিলুপ্তি চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বিলুপ্তি চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এই রিটে আবেদনকারী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করে। এর মধ্যে ছিল—সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিলগুলো পাস হয়।

এর ফলে বিচার বিভাগ পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে। বিচারক নিয়োগে পৃথক আইন বাতিল হচ্ছে এবং সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাবিত স্বতন্ত্র সচিবালয় বিলুপ্তির পথে যাচ্ছে।

রিটের মাধ্যমে আদালতের স্বাধীনতা ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে। আবেদনকারীরা দাবি করেছেন, স্বতন্ত্র সচিবালয় বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত দেশের বিচারব্যবস্থার কাঠামো ও ক্ষমতার ভারসাম্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...