Don't Miss
Home / আজকের সংবাদ / স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল

এমএনএ প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ছিলেন। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশে আনা হবে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...