Don't Miss
Home / আজকের সংবাদ / হঠাৎ অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে মাশরাফি

হঠাৎ অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে মাশরাফি

এমএনএ স্পোর্টস ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হলো বাংলাদেশের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে ফুসফুসের পরীক্ষায় অবশ্য গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না।’

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে টেস্ট দলের খেলোয়াড়রা চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঢাকাতেই অনুশীলন করছেন। হঠাৎ অসুস্থতার কারণে আজ শনিবার হাসপাতালে যান ম্যাশ। চিকিৎসক দেখানোর পর দুপুরেই বাসায় ফিরে যান টাইগার দলনায়ক।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...