Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / হরমুজ প্রণালী খুলে দিলেও চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর অবরোধ বহাল রাখতে ট্রাম্পের ঘোষণা

হরমুজ প্রণালী খুলে দিলেও চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর অবরোধ বহাল রাখতে ট্রাম্পের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে। তবে ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ বহাল থাকবে যতক্ষণ না দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী বাণিজ্য স্বাভাবিকভাবে চলবে এবং এটি সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু ইরানের সঙ্গে চলমান আলোচনার পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ তুলে নেওয়া হবে না।

ট্রাম্প আরও উল্লেখ করেন, “ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ওপর নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর থাকবে।” একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনার অধিকাংশ বিষয় ইতোমধ্যে সমাধান হয়ে গেছে এবং চুক্তির প্রক্রিয়া দ্রুত অগ্রসর হবে।

এ ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তার ভাষ্য অনুযায়ী, ১০ দিনের যুদ্ধবিরতির সময়কালে এই নৌপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল। এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প একই দিনে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা আঞ্চলিক উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...