Don't Miss
Home / হোম স্লাইডার / হারের আগে হারতে চায় না বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে

হারের আগে হারতে চায় না বাংলাদেশ

এমএনএ খেলাধুলা ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া। দুই দিনের বিশ্রামে দল আরও উদ্যমী হয়ে মাঠে নামবে বলে বিশ্বাস তার। এদিকে টিম ম্যানেজমেন্ট ব্যস্ত ভুল শুধরে দলকে আবারও কক্ষপথে ফেরাতে।

ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত। সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচিতে এই অবস্থা। যার মাশুলও গুনেছে বাংলাদেশ। ফাইনালে খেলার পথটা এখন অমসৃণ। তবে অসম্ভব নয়। শেষ চেষ্টার আগে বিশ্রামই একমাত্র টোটকা।অনুশীলন আর টানা খেলার ধকলে থাকা দলটা এদিন মাঠে নামেনি। নামবে না আরও একদিন। জিমে হালকা স্ট্রেচিং আর সুইমিংয়ে দেহ ও মনে চনমনে ভাব আনার প্রচেষ্টা।

ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‌’নেপালের বিপক্ষে আমাদের জয়ের বিকল্প নেই। মালদ্বীপের সঙ্গে পেরে উঠিনি। আমাদের ব্যাডলাক। তবে এখনো সুযোগ আছে আমাদের। ফাইনালে খেলার লক্ষ্য আমাদের।‌’বাংলাদেশের হারে লাইফলাইন পেয়েছে মালদ্বীপ। ভারত, নেপালসহ ফাইনাল খেলার পথ খোলা আছে লাল সবুজদেরও। তাই হারের আগে হেরে যাওয়া নয়। ফুটবলাররাও বিশ্বাস করেন, অপেক্ষায় আছেন আরও একটা ভালো দিনের।

বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে এদিন টিম হোটেলে এসে খোঁজ খবর নিয়ে গেছেন কাজী সালাহউদ্দিন। সাহস দিয়েছেন। এছাড়াও টিম ম্যানেজমেন্ট সচেষ্ট দলকে আবারও ছন্দে ফেরাতে।টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানান, ‌’দলের সদস্যদের একটা টার্গেট আছে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। এর লক্ষ্যে কাজ করা হচ্ছে। দলকে উজ্জীবিত করতে বাফুফে সভাপতিও খোঁজ রাখছেন।‌’নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে বাধা নেই রাকিব ও বিশ্বনাথের। কিন্তু হলুদ কার্ড ছিটকে দিয়েছে রাইট ব্যাক ইয়াসিন আরাফাতকে।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...