Don't Miss
Home / আজকের সংবাদ / ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী ৩০ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে তিনি এই সফরে আসছেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পোপ ফ্রান্সিল আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশে খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্যও দেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রটোকল শাখার সঙ্গে পোপের এই সফরের প্রস্তুতি সমন্বয় করতে সম্প্রতি একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল।

পোপের সফরের সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, একটি নাগরিক সমাবেশ, বাংলাদেশের কার্ডিনাল-আর্চবিশপদের সঙ্গে সাক্ষাৎ, ক্যাথলিকমণ্ডলী পরিচালিত দুস্থ, প্রতিবন্ধী, অসুস্থ মাদকাসক্ত ও অনাথদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, চার্চের যুবসমাজের প্রতিনিধি ও চার্চ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত বছরের ১৯ নভেম্বর বাংলাদেশের রোমান ক্যাথলিক চার্চের আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিওকে কার্ডিনাল হিসেবে মনোনীত করেন। তিনিই বাংলাদেশ থেকে মনোনীত প্রথম কার্ডিনাল।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...