Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার
জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।দামের ঊর্ধ্বগতি রোধে সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।আজ বৃহস্পতিবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকের পর ভার্চুয়াল ব্রিফিং করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।অর্থমন্ত্রী জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।এর আগে গেল সোমবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা না কমা পর্যন্ত ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সেদিন রাজধানীর মতিঝিলে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...