ভ্রমণের জন্য আবার সম্পূর্ণ নিরাপদ রাঙামাটি
Posted by: News Desk
August 2, 2017
এমএনএ ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ হয় রাঙামাটির বিভিন্ন অঞ্চল। বার বার পাহাড় ধস, রাস্তা ভাঙ্গন, জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে দূর্বিসহ করে তোলে। পাশাপাশি অপরূপ সৌন্দর্যের দেশ রাঙামাটি পর্যটকদের জন্যও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ।
রাঙামাটির অধিবাসি এবং ট্যুর হাব ট্রাভেলার ক্লাবের ট্যুর গাইড সাগর অয়াহিদ নিশ্চিত করেছেন, রাঙামাটির পথ ঘাট ঠিক করা হয়েছে এখন। ভ্রমণকারীরা নিশ্চিন্তে যেতে পারবেন রাঙামাটি। ভ্রমণ করতে পারবেন কাপ্তাই লেকসহ অন্যান্য এলাকা।
তবে ভারী বর্ষণের দিনগুলোতে বন্ধ থাকছে কাপ্তাই এর কায়াকিং। শহর এবং এর আশেপাশের লোকালয়ে ভ্রমণ করতে কোনো বাঁধা নেই। তবে সাবধানতার জায়গা থেকেই গহীন বনের পাহাড়ে ট্রেকিং এড়িয়ে যাওয়াই ভালো। কারণ পাহাড়ের ফাটল মানুষের পক্ষে ঠিক করা সম্ভব নয়। তাই সেই বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে।
আবার নিরাপদ জন্য ভ্রমণের সম্পূর্ণ রাঙামাটি 2017-08-02