এমএনএ রিপোর্ট : মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য আজ সোমবার রাজধানীর মিরপুর এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস থাকবে না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর-১, ২,৬,৭, ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিংসহ আরও কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সিএনজি গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
