Don't Miss
Home / আজকের সংবাদ / মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত

মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত

এমএনএ রিপোর্ট : লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী রুবানা হক।

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পরিপ্রেক্ষিতে মেয়রের স্ত্রী রুবানা হকের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ শনিবার স্থানীয় সময় ১১টার দিকে রুবানা হক বিভিন্ন গণমাধ্যমকে বলেন, যা খবর রটেছে অবস্থা তার বিপরীত। আনিসুল হক এখন নিজে নিজেই শ্বাস নিতে পারছেন।

পরে রুবানা তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, তার (আনিসুলের) ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র) খুলে ফেলা হয়েছে; এখন তিনি নিজে শ্বাস নিচ্ছেন। তিনি চিকিৎসকের সঙ্গে চোখের ইশারায় যোগাযোগ করছেন। আমরা তাকে কোনো বার্তা দিলে তিনি চোখ পিট পিট করে সাড়া দিচ্ছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার থেকে তার ঘুমের ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়রকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত আনিসুল হককে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার রুবানা হক বিভিন্ন গণমাধ্যমকে জানান, আনিসুল হক ধীরে ধীরে চোখ খুলছেন। কিন্তু তাঁকে যে এত দিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, সেই ঘুমের ঘোর কাটতে সপ্তাহখানেক লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গত ২৯ জুলাই মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে সপরিবারে লন্ডন যাওয়ার পর সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মেয়র। ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে আজ অবধি তিনি কারও সঙ্গে কথা বলতে পারেননি। স্ত্রী রুবানা হক তাঁর চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক দেখভাল করছেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...