ইন্ট্রাকোর আইপিওতে আবেদন শুরু ১৮ মার্চ
Posted by: News Desk
March 11, 2018
এমএনএ অর্থনীতি রিপোর্ট : ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের আইপিও আবেদন আগামী ১৮ মার্চ শুরু হয়ে চলবে ২৭ মার্চ পর্যন্ত। আইপিও’র মাধ্যমে উত্তোলিত টাকায় এলপিজি বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট স্থাপন এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে।
এর আগে গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৪তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে।
জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে এককভাবে ১০ টাকা ৪৯ পয়সা এবং সমন্বিতভাবে ১৩ টাকা ৮৭ পয়সা।
এছাড়া, বিগত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৪৩ পয়সা এবং এককভাবে ৬৭ পয়সা।
আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত ইপিএস হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৩৬ পয়সা এবং এককভাবে ২৮ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
কোম্পানির গ্রুপের ২২টি কোম্পানির মধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড প্রথম সারির একটি কোম্পানি। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড (আইআরএসএল) সারা বাংলাদেশে স্টেশন নির্মাণ ও অপারেশন সম্পন্ন করে থাকে। দেশের বিভিন্ন স্থানে তাদের ৩২টি সিএনজি রিফুয়েলিং স্টেশন চলমান রয়েছে।
বর্তমানে ১৭ টি সিএনজি রিফ্রিলিং স্টেশন কমিশনের মাধ্যমে চলছে। এসব মেশিন পরিচালনায় কোরিয়া এবং ক্যাসাস গ্লোবাল ইনকর্পোরেটেডের কোয়ান শিন মেশিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহযোগী হিসেবে কাজ করছে। স্টেশনগুলিতে ‘ফাস্ট ফিলিং’ প্রযুক্তির প্রবর্তন করে অল্প সময়ে দ্রুত সিএনজি যানবাহনে গ্যাস সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
এই গ্রুপ অব কোম্পানির এখন মোট ২২ টি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। ইন্ট্রাকোর মূল কোম্পানি ‘Jahanara Real Estate’ এর ১০০টি বেশি প্রকল্প ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লায় সম্পন্ন হয়েছে। মূল কোম্পানি রিহ্যাবের গর্বিত সদস্য।
উল্লেখ্য, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল ও এশিয়ান টাইগার ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট লিমিটেড।
১৮ মার্চ ইন্ট্রাকোর আবেদন শুরু আইপিওতে 2018-03-11