Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর : শিক্ষামন্ত্রী

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর : শিক্ষামন্ত্রী

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : আগামী ১ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের ১ জানুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হবে। এজন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার কাজের পরিকল্পনা নেয়া হয়েছে।

উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করতে হবে ।

তিনি বলেন, সব প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে হবে। দ্রুত প্রকল্পের কাজগুলো শেষ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, স্বাধীন দেশের উপযোগী একটি শিক্ষানীতি বাস্তবায়নে আমরা কাজ করছি। শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর আমরা জোর দিচ্ছি। শিক্ষার গুণগত মান, নৈতিক মূল্যবোধ বৃদ্ধির জন্য আরও কাজ করতে হবে।

পরে শিক্ষামন্ত্রী পরিবহন পুল ভবনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিভাগের সচিব মো. আলমগীরসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হকসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...