এমএনএ স্পোর্স ডেস্ক : ভারতীয় প্রিমিয়ার ফুটবল সেশন টু’ তে ফুটবল দল কিনলেন বলিউড তারকা সানি লিওন। এতে কোচির দল ‘কেরালা কোবরা’র সহযোগী মালিক হলেন সানি।
জি-নিউজের খবরে বলা হয়, চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ভারতের মুম্বইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটসল সেশন টু’র বাকি ম্যাচ।
প্রিমিয়ার ফুটসলের আয়োজকরা জানান, ফুটসলের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। সেপ্টেম্বর ২৬ থেকে অক্টোবর ১ এর মধ্যে ফাইনালের ম্যাচের আয়োজন করা হবে।
প্রিমিয়ার ফুটসল সেশন টু’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনাল্ডিনিহোর মত দুনিয়া কাঁপানো তারকা ফুটবলাররা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

