এমএনএ জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাতে সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের নেথরা মামুদের ছেলে ট্রাকচালক দুলাল হোসেন (৫০) ও তার সহকারী ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুল হালিমের ছেলে আতিকুর রহমান (২১)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ধলাগাছ মতির মোড়ে পাথরবোঝাই একটি বিকল ট্রাক মেরামত করছিল চালক ও হেলপার। এ সময় ডিমলা থেকে ছেড়ে আসা অপর একটি পাথরবোঝাই ট্রাক এটিকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, তার সহকারী ও ধাক্কা দেওয়া ট্রাকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনা স্থালে উপস্থিত হয়ে লাশ গুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

