আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 11, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আজ আপনার শুভ রং সবুজ , শুভ সংখ্যা ১৭। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে বাড়িতে বড় ভাই-বোনের সাথে কোনো কথাকাটাকাটি হতে পারে। সাপ্লাই কোম্পানির মালিকদের দিনটি কিছুটা ঝামেলার যাবে। নতুন কোনো ব্যবসায়িক কথাবার্তায় আশানুরুপ অগ্রগতি হওয়ার কথা থাকলেও তা হবে না। বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের সুযোগ আসবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার আজকের দিনটি সরকারি চাকরিজীবীরা কর্মস্থলে সফল হবেন। আপনার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করার কারণে সম্মানিত হবেন। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। রাজনৈতিক কাজে সফল হবেন। সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ প্রবল। বিদেশী প্রতিষ্ঠানে কর্তব্যরতদের চাকরি বদলের সুযোগ আসবে। প্রেমিকাকে চাকরি লাভের সুসংবাদ দিতে পারবেন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে জীবিকার জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসু হবে। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীরা উচ্চ শিক্ষার্থে বিদেশ যেতে পারেন। ধর্মীয় কাজে অংশ নিতে কোনো মাজারে যাওয়ার সম্ভাবনা। বিদেশ সংক্রান্ত কোনো পরিকল্পণা সফল হতে পারে। পিতার সাহায্য পেতে পারেন।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কিছুটা ঝামেলা পূর্ণ। কাজ কর্মে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। আর্থিক বিষয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। শারীরিক অসুস্ততার কারণে হাসপাতালে যেতে হবে। দূর্ঘটনা সম্পর্কে সতর্কতা প্রয়োজন। ব্যাংকারদের দিনটি ভালো যাবে না। কাজে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে চলেছে। সহকর্মীদের সাথে কোনো ঝামেলা হতে পারে।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। অংশিদারী ব্যবসায় কিছু মুনাফার আশা করতে পারেন। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার যোগ প্রবল। আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে জড়িতদের সময় ভালো যাবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার আজকের দিনটি দৈনন্দিন কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। কাজের লোকের সাথে চেচামেচি করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়তে পারেন। উচ্চ রক্তচাপের রোগিরা কোনো কর্মচারীর উপর অধিক নির্ভর না হলেই ভালো করবেন। ঝুঁকি নিয়ে কোন কাজ করতে গেলে তাতে লোকসানে আশঙ্কা প্রবল। শরীর কিছুটা দূর্বল থাকবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে রহস্যজনক সম্পর্ক নিয়ে প্রেমিক প্রেমিকার মাঝে কোনো মনমালিন্য হতে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের সময় তুলনামূলক ভালো যাবে। শিল্পী ও সিনেমার কলাকুশলীদের কাজের চাপ বাড়তে পারে। সন্তানের পরীক্ষা নিয়ে জাতিকারা খুব ব্যস্ত সময় পার করবেন। এডভারটাইজিং ফার্মে কর্মরতদের কাজের সুবর্ণ সুযোগ আসবে।ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার আজকের দিনটি পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে চলেছে। কোনো জমি ভূমি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। যানবাহন নিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন। কোনো আত্মীয়র সাথে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ক্ষুদে বিদ্যার্থীদের পরীক্ষায় ভালো করার সুযোগ আসবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
কুম্ভ রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় কিছু আয় হতে পারে। গার্মেন্টস ব্যবসায়ীরা বিদেশ থেকে কোন অর্ডার পেতে পারেন। ছোট ভাই বোনের চাকরি লাভের যোগ বলবান। সাংবাদিক ও ফটো-সাংবাদিকদের দিনটি ব্যস্ততায় কাটবে। ছাপা সংক্রান্ত কোনো কাজের জন্য ছাপাখানায় যেতে পারেন। মানি এক্সচেঞ্জ ও বিকাশ এজেন্ট ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন। প্রতিবেশী কারো প্রতি দূর্বলতা দেখা দেবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে ব্যবসায়িক কাজ কর্মে ব্যস্ত হয়ে পড়তে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। আজ বকেয়া কিছু বিল আদায় করতে পারেন। খাদ্য প্রস্তুত কারকদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। পাইকারী ব্যবসায়ীরা ভালো বেচাকেনা করতে পারবেন। জীবন সাথীর কাছ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা। কৃষিজীবীরা আজ ভালো আয় করবেন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার আজকের দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণের যোগ প্রবল। কর্মস্থলে আপনার কোনো সিদ্ধান্ত আপনার সুনাম ও মর্যাদা বাড়াতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায়িক সুযোগ আসবে। সুযোগকে কাজে লাগাতে পারলে আগামী কয়েক দিন ভালো আয় রোজগার হবে। মানসিক শান্তি ফিরে পাবেন। তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বুঝাবুঝির কারনে জীবন সাথী রাগ করে চলে যেতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে সকালই কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে দূর দেশে যাত্রার সম্ভাবনা রয়েছে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ নৌ-যান ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো আত্মীয়র দেশে আগমন হতে পারে। ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত কিছু ঝামেলা দেখা দেবে। আইনগত জটিলতা দেখা দিতে পারে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন সোমবারের 2017-12-11