Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দাবি

আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। শনিবার দেশটির সামরিক বাহিনী ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেন। অবতরণের পর তাঁকে জীবিত অবস্থায় আটক করা হয়।

জালালাবাদ পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, শহরের আকাশে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলট বর্তমানে আফগান বাহিনীর হেফাজতে রয়েছেন। পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদীও একই দাবি করে জানান, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে।

এএফপির এক প্রতিবেদক জানান, তিনি জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমানের শব্দ শোনেন। কিছুক্ষণ পর বিমানবন্দরের দিক থেকে দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

উল্লেখ্য, এর আগে শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে পাকিস্তান বিমান হামলা চালায় বলে আফগান সূত্রের দাবি। পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীর অভিযানের পর এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...