Don't Miss
Home / আজকের সংবাদ / ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত হয়ে আইআরজিসি’র ১৪ জন নিহত, ২ জন আহত

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত হয়ে আইআরজিসি’র ১৪ জন নিহত, ২ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজান-এ অবিস্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা হঠাৎ বিস্ফোরিত হয়ে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে। এতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ জন সদস্য নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানায়, বিস্ফোরিত বোমাটির ধরন শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত সদস্যরা ইউনিটটির সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ বোমা বিশেষজ্ঞ ছিলেন বলেও উল্লেখ করা হয়।

ঘটনাস্থল এলাকায় একাধিক ক্লাস্টার বোমা ও আকাশপথে নিক্ষেপ করা মাইন থাকার আশঙ্কা করা হচ্ছে। গত ২৮ এপ্রিল শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত চলাকালে ওই অঞ্চলে মার্কিন বিমান থেকে ফেলা বেশ কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। জানজানের এই বিস্ফোরণকে চলমান যুদ্ধবিরতির সময়ে আইআরজিসির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা হিসেবে উল্লেখ করেছে ইরানি গণমাধ্যম।

যুদ্ধবিরতির পর থেকেই দেশজুড়ে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার অভিযান চালাচ্ছে আইআরজিসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তাদের বিশেষজ্ঞ দল ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে।

x

Check Also

১৫ মে’র পরিবর্তে হাওর অঞ্চলে সরাসরি কৃষকদের থেকে ধান-চাল সংগ্রহ শুরু রোববার

এমএনএ প্রতিবেদক আকস্মিক জলোচ্ছ্বাস ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় জরুরি উদ্যোগ নিয়েছে ...