Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হচ্ছেন নজিবুর রহমান

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হচ্ছেন নজিবুর রহমান

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের দায়িত্ব পেতে চলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।
সূত্রটি বলেছে, নজিবুর রহমান বর্তমান মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।
এ হিসেবে আগামী দু’দিন শুক্র ও শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) ছুটি থাকায় আজ বৃহস্পতিবার পুরো দিন শেষবারের মতো অফিস করলেন কামাল আবদুল নাসের চৌধুরী।
২০১৬ সালের ২৭ নভেম্বর মুখ্য সচিবের দায়িত্ব পাওয়ার পর অবসরের বয়সসীমায় পৌঁছালে গতবছর ডিসেম্বর আস্থাভাজন এই কর্মকর্তাকে চুক্তিতে ওই দায়িত্বে রেখে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমমর্যাদার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী, তারা একই পদ মর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরেই মুখ‌্য সচিবের নামটি থাকে। একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে।
১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
সুনামগঞ্জের ছাতকে ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া এই সরকারি কর্মকর্তার চাকরির মেয়াদ আছে পুরো দুই বছর। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব পদেও নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে। বর্তমানে এ পদে থাকা সিনিয়র সচিব সুরাইয়া বেগমের চাকরির মেয়াদ শেষ হবে জানুয়ারিতে। এ পদের জন্য তিনজনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এবং বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান।
সম্ভাব্য এই তিনজনের মধ্যে থেকেই একজন নতুন বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাবে বলে একাধিক সূত্রে জানা গেছে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...