এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সর্বশেষ প্রাপ্ত তথ্যগুলো সত্যি হলে বিশ্বের শীর্ষ ধনী হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই দাবি করলেন মার্কিন প্রতিষ্ঠান হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী বিল ব্রাউডার।
বিল গেটস এবং জেফ বেজোসের প্রত্যেকের সম্পদের পরিমাণ কম বেশি ৯০ বিলিয়ন ডলার। তবে মার্কিন প্রতিষ্ঠান হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী বিল ব্রাউডার জানিয়েছেন, বিল গেটস এবং জেফ বেজোস-এই দুইজনের সমন্বিত সম্পদের চেয়েও বেশি সম্পদ আছে প্রেসিডেন্ট পুতিনের।
বিল ব্রাউডার জানিয়েছেন, তার ধারণা পুতিনের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ব্রাউডার এই দাবি করেন।
দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতায় আছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক সদস্য ভ্লাদিমির পুতিন। এই ১৭ বছরে পুতিনের বয়স যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্ষমতার পরিমণ্ডলও। আর এখন জানা যাচ্ছে, রুশ নেতার সম্পদের বিন্দু পরিণত হয়েছে রীতিমতো সিন্ধুতে। তার রয়েছে ২০ হাজার কোটি ডলার, ৫৮টি বিমান ও হেলিকপ্টার, ৫ লাখ ঘড়ির কালেকশন এবং ২০টি বাসভবন। মাত্র দুই দশকেরও কম সময়ের মধ্যে এই বিশাল বিত্তবৈভবের মালিক হয়েছেন ৬৪ বছর বয়সী এই রুশ নেতা।
২০০৭ সালে অবশ্য এর চেয়ে অনেক কম সম্পদের মালিক ছিলেন পুতিন। রাজনৈতিক বিশ্লেষক স্তানস্লেভ বেলকোভস্কি সে সময় তার সম্পদের মূল্য বলেছিলেন ৪ হাজার কোটি ডলার। তবে অন্য একজন লেখক ও গবেষক বিল ব্রাওডারের হিসাবে পুতিনের মোট সম্পত্তির পরিমাণ হতে পারে ২০ হাজার কোটি ডলার।
বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে স্বীকৃত বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৭ হাজার ৫০০ কোটি ডলার। পুতিনের সম্পদের বিষয়ে প্রাপ্ত তথ্যগুলো সত্যি হলে বিল গেটসকে টপকে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
তিনি ১৯৯০ এর দশকে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সাবেক প্রতিষ্ঠান গ্যজপ্রেম এরও অংশিদার ছিলেন। পুতিন মূলত ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করেই এত বেশি সম্পদের মালিক হয়েছেন বলে দা ব্রাউডারের।
স্বাভাবিকভাবেই পুতিনের সম্পদের এই বিশালতা প্রশ্নাকারে ঝুলতে শুরু করেছে কৌতূহলী গবেষকদের কাছে। বলা হচ্ছে, কোনো ব্যবসাপাতি ছাড়াই এত সম্পদ তার কী করে হয়? তবে কথা হলো, পুতিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কি-না সে ব্যাপারে এখনও ফোর্বস ম্যাগাজিনের আনুষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি পাননি পুতিন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

