Don't Miss
Home / আজকের সংবাদ / রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এশিয়াজুড়ে বিক্ষোভ

রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এশিয়াজুড়ে বিক্ষোভ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এশিয়াজুড়ে বিক্ষোভ-মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার এশিয়ার বিভিন্ন দেশে হাজার-হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। আজ শনিবার সিএনএন এ খবর জানায়।

বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও পাকিস্তান এই বিক্ষোভ-মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল শুক্রবার নাগরিক সংগঠনগুলোর সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো মিয়ানমারে গণহত্যার তীব্র প্রতিবাদ জানায়। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে শরণার্থী হয়ে বাংলাদেশ ঠাঁই নিয়েছেন তাদের স্বদেশে ফেরিয়ে নেওয়ার জরালো দাবি জানান বিক্ষোভকারীরা।

তারা মিয়ানমার ‘গণহত্যা’ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

দেশে-দেশে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী ও দেশটির রাষ্ট্রীয় উপদেষ্ট অং সান সুচির কঠোর সমালোচনা করেন।

একই দাবিতে ঢাকায় গণজাগরণ মঞ্চের আয়োজনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে গণজাগরণ মঞ্চের নেতারা জানান, রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের বিষয়ে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তবে তারা আগামী সোমবার ঢাকায় মিয়ানমারের দূতাবাস অবোরধ করবেন।

র‌্যালিতে অংশ নেওয়া মাহফুজা হক নীলা বলেন, রোহিঙ্গা জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতেই আমি র‌্যালিতে অংশ নিয়েছি।

গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে কোনো এক বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত হন ৭০ জনের বেশি মানুষ। এই হামলার জন্য দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে তাদের ওপর নির্বাচারে নির্যাতন ও হত্যা শুরু করে। এরপর থেকেই রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...