Don't Miss
Home / আজকের সংবাদ / লেনোভার চমক, ট্যাব ভাঁজ করলেই মোবাইল!

লেনোভার চমক, ট্যাব ভাঁজ করলেই মোবাইল!

এমএনএ সাইটেক ডেস্ক : একই ডিভাইসে ট্যাব ও স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে লেনোভো। ট্যাব ভাঁজ করলেই মোবাইল হয়ে যাবে এমন একটি নতুন চমক নিয়ে হাজির হয়ে প্রযুক্ত নির্মাতা লেনোভো।

সপ্তাহখানেক আগে ‘লেনোভো টেক ওয়ার্ল্ড’ এর তৃতীয় বার্ষিকি প্রদর্শনীতে এমনই একটি ট্যাব গ্রাহকদের সামনে নিয়ে তারা। তবে গ্যাজেটটি এখনও পরীক্ষামূলক স্তরেই আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ট্যাবটির নাম দেওয়া হয়েছে ‘লেনোভো ফোলিও’। অর্থাৎ ফোল্ড বা ভাঁজ করে সেটি যে কোনো মোবাইল ফোনের মতই পকেটে রাখা যাবে। আবার ভাঁজ খুলে দিলেই হয়ে যাবে ট্যাব।

নতুন ধারণার এই গ্যাজেটটিতে থাকবে ১৯২০*১৪৪০ রেজোলিউশনের ৭.৮ ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। এটিতে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে।

চমকের এখানেই শেষ নয়। বিশেষ উপায় ভাঁজ করলেই ট্যাবটি ৫.৫ ইঞ্চির মোবাইল ফোনের আকার নেবে। সেই সঙ্গে অদল-বদল হবে ট্যাবের সফটওয়্যার সিস্টেমেও।

ট্যাবের জন্য বিশেষ ক্যামেরা বদলে হবে মোবাইল ফোনের উপযুক্ত ব্যাকআপ ক্যামেরায়।

শুধু লেনোভো নয়, একই ধারণা নিয়ে কাজ করছে স্যামসাং এবং ওপপোর মত প্রতিষ্ঠানও। শোনা যাচ্ছে এমনই একটি ফোল্ডিং ডিভাইস ‘গ্যালাক্সি এক্স’ চলতি বছরের শেষেই বাজারে আনতে পারে স্যামসাং। এখন শুধু সময়ের অপেক্ষা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...