Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৭ জুলাই ২০১৭, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে। আপনার অনুভূতি প্রকাশ করা কঠিন হতে পারে।

আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশভোজনের সময় সেটা মিট্মাট হয়ে যাবে। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ২৬।

আজকে সবকাছু ভালোর জন্য একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল এবং অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

গত ২০ জুন ২৩ টা ৫৯ মিনিটে কর্কট রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে ছোঁয়াছে রোগের আবির্ভাব ঘটতে পারে গরমজনিত কারণে। আবহাওয়া পরিবর্তনে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।

রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ০১ জুলাই ২০১৭ ইং থেকে ০৭ জুলাই ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।

আজ ৭ জুলাই। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং—সবুজ, হালকা হলুদ, ক্রিম। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী প্রবোধ কুমার সান্যাল, অভিনেতা কে এস ফিরোজ, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)

শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনি বেশ সাহসী ও জেদি। প্রিয়জনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রয়োজনে মাঝে মধ্যে জেদ নিয়ন্ত্রণ করতে হয়, বিষয়টি মাথায় রাখুন। হঠাৎ কোনো ব্যবসায়িক পরিকল্পনা হতে পারে। জেনে বুঝে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। ভ্রমণ হতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

এছাড়াও আজকের দিনটি অনেকটাই ঝামেলাপূর্ণ হতে পারে। দূর্ঘটনা বা রক্তপাত সম্পর্কে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের দ্বারা হেনস্তার শিকার হতে পারেন। কোনো পাওনাদার সকাল থেকেই বাড়ীতে এসে হানা দিতে পারে। ব্যয় বৃদ্ধির কারনে প্রবল ঋণ যোগ রয়েছে। কারো অসুস্থতার সংবাদে তাকে দেখতে হাসপাতালে যেতে হতে পারে। বিকালের দিকে বৈদেশিক যোগাযোগ ও ভ্রমন শুভ।

বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)

শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে শিল্পের যে শাখায়-ই আপনার বিচরণ হোক না কেনো এ সপ্তাহটি আপনার বেশ ভালো কাটবে। আপনার বিশেষ কোনো কাজের জন্যে সুনাম পেতে পারেন। আপনি যদি নববিবাহিত হন তবে সন্তানলাভের সুখবর পেতে পারেন। ব্যবসায়িক দিক বুঝে শুনে এগুতে হবে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সঙ্গীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

এছাড়াও আজকের দিনটি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ঝামেলা পূর্ণ। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। আজ যারা ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত তাদের কিছু বকেয়া বিল আদায়ের সম্ভাবনা দেখা যায়। জীবন সাথীর সাথে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। দুপরের পরে পরিবেশ কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। অকারণে হয়রাণির সম্মূখীন হতে পারেন।

মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)

শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনার চঞ্চলতা বেড়ে যেতে পারে। একসঙ্গে একাধিক কাজ করতে গিয়ে বেশ চাপের মুখে পড়তে হতে পারে। কারও সঙ্গে কটু বাক্য বিনিময় যাতে সম্পর্ক নষ্টের কারণ না হয় সেদিকে খেয়াল রাখুন। আপনি যদি পরিবহন ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকেন তবে সময়টি বেশ ভালো যাবে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

এছাড়াও আজকের দিনটি  মিথুন রাশির জাতক-জাতিকাদের বাড়ীতে বহু অতিথি সমাগমের যোগ রয়েছে। কিন্তু সকাল থেকেই কাজের লোকের অনুপস্থিতি আপনাকে বহু পেরেশানিতে ভোগাবে। বাড়ীতে আজ নিকট আত্মীয়দের আগমনের যোগ প্রবল। সকল কাজ একা করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পরতে পারেন। দুপরে কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। মুদী ও খুচরা দোকানদারী ব্যবসায় ভালো লাভ হবে। জীবন সাথীকে কোনো উপহার কিনে দিতে পারেন।

কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)

শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনার যোগাযোগ বেড়ে যাবে। পুরানো সম্পর্কগুলো চাঙ্গা হয়ে উঠবে। ব্যস্ততা বাড়লেও নিজের দিকে যত্ম নিতে একেবারে ভুল করলে চলবে না। আপনি প্রেম করলে সময়টি বেশ হিসেব নিকেশ করে এগুতে হবে। মিথ্যা বললে ধরা পড়ে যাবেন। যারা বিবাহিত তাদেরকে সন্তান নিয়ে বেশ ভাবতে হতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজ দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ।

এছাড়াও আজকের দিনটিতে সন্তানের কোনো সাফল্যে অবিভাবক হিসেবে গর্ববোধ করবেন। প্রেমিক প্রেমিকাদের সুন্দর একটি মিলনের দিন, আবহওয়ার কারনে ব্যর্থ হতে পারে। কলেজ ভার্সিটির বন্ধুদের সাথে পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কন্ঠশিল্পী , অভিনয় শিল্পী , কবি ও ছড়াকারদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। নতুন কোনো সংস্কিৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। দুপরের পরে শরীর স্বাস্থ্য হটাৎ খারাপ হবার আশঙ্কা দেখা যায়।

সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)

শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে গুণীর কদর সবসময়ই থাকে। তবে রাগ ও অভিমান অনেক সময় সম্পর্কে দূরত্বের কারণ হতে পারে। এ বিষয়ে খেয়াল রাখুন। আপনার পারিবারিক সুখ শান্তির জন্যে পরিবারের সদস্যদের জন্য কিছু সময় বের করে নিন। আপনি যত খ্যাতিমান কিংবা বিত্তবান হোন না কেনো পরিবারই হবে আপনার প্রশান্তি উৎস।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

এছাড়াও আজকের দিনটিত সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য পারিবারিক পরিবেশ উৎসব মূখর থাকবে। বাড়ীতে বহু আত্মীয় সমাগম হতে পারে। মায়ের দোয়া পাওয়ার সম্ভাবনা প্রবল। আত্মীয়দের জন্য উপহার সামগ্রী ক্রয় করতে পারেন। অনেকে আবার গ্রামের বাড়ী বেড়াতে যেতে পারেন। দুপরের পরে প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। কোনো রেস্টুরেন্টে বা দর্শনিয় স্থানে বেড়াতে যাওয়ার যোগ প্রবল।

কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনার কাজের মূল্যায়ণ পাবেন। তবে সমস্যাটা হচ্ছে অধিকাংশ সময় আপনি মনে করেন আপনার কাজের সঠিক মূল্যায়ণ হচ্ছে না। আর তাই কাজে আগ্রহ হারিয়ে ফেলেন। চারদিকে খোঁজ নিয়ে দেখুন আপনার কাজে অনেকেই সন্তুষ্ট, অথচ তারা তা প্রকাশ করে না। কাজে দক্ষতা উন্নয়ণের চেষ্টা করুন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিযোগ করে লাভবান হতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

এছাড়াও আজকের দিনটিতে কোনো প্রতিবেশীর বাড়ীতে আপ্যায়ণে অংশ নিতে পারেন। বৈদেশীক কাজ কর্মে ব্যস্ততা বাড়তে পারে। বস্ত্র ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের আজ কোনো ঝামেলা দেখা দেবে। ছোট ভাই বোনের সাথে সকালে মনমালিন্য হতে পারে। বিকাশ এজেন্ট ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের আয় উন্নতি বাধা পাবে। প্রবাস থেকে ভালো সংবাদ পেতে পারেন। দুপরের পরে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কোথাও বেড়াতে যেতে পারেন। হঠাৎ করে চিন্তার পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে। ব্যয়ের ক্ষেত্রে যদি সচেতন না হন তবে মাস শেষে মানসিক চাপ বহন করে বেড়াতে হবে। আয় বুঝে ব্যয় করুন। মাস শেষে ফুরফুরে মেজাজে থাকুন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

এছাড়াও আজকের দিনটিতে তুলা রাশির জাতক জাতিকারা ঘরোয়া আপ্যায়ণে অংশ নিতে পারেন। সকাল থেকেই খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ভালো বেঁচাকেনা করতে পারবেন। আজ মিষ্টান্ন , বেকারী ও শিশু খাদ্য প্রস্তুতকারক ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারবেন। কোমল পানীয় ও ড্রিংকস ব্যবসায় মনের মতো আয় হবে। মুদী ব্যবসায়ীদের ভালো মুনাফা হতে পারে।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে সবার জীবনে কিছু না কিছু প্রতিকূলতা থাকে এটাই স্বাভাবিক। আপনি যদি বর্তমানে কিছুটা চ্যালেঞ্জিং সময় পার করেন তবে সুসময়ের জন্যে অপেক্ষা করুন। সামনে শুভ সময় আসছে। আপনি পেশাজীবী হলে সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখুন। নতুন কোনো তথ্য পাবেন। যা আপনাকে পেশাক্ষেত্রে এগিয়ে রাখবে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনটিতে বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে।

এছাড়াও আজকের দিনটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সামাজিক ও ধর্মীয় কাজে খুব ব্যস্ত থাকতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। জন সচেতনতা মূলক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসায়ীক সম্পর্ক স্থাপনের সুযোগ ঘটবে। ভ্রমনের যোগ দেখা যায়। কোনো কাজে দেশের কোনো প্রান্তে যেতে হতে পারে। বিকালের দিকে আর্থিক অবস্থা ভালো হয়ে উঠবে।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে প্রযুক্তি জ্ঞান আপনাকে এগিয়ে রাখবে। তবে প্রযুক্তি আশক্তি আপনার মূল্যবান সময় নষ্টের অন্যতম কারণ হতে পারে। এ বিষয়ে সচেতন থাকুন। আপনি যদি চাকুরিপ্রার্থী হন তবে বেশ কিছু সুখবর অপেক্ষা করছে আপনার জন্যে। দুষ্ট লোকের মিষ্টি কথায় লোভের ফাঁদে পা দেবেন না।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

এছাড়াও আজকের দিনটিতে ধনু রাশির জাতক-জাতিকাদের অফিসের কোনো কাজে দূরে যেতে হতে পারে। ভ্রমন সংক্রান্ত পেশার সাথে জড়িতদের দিনটি বহু বাধা বিপত্তির। অত্যাধিক বৈরী আবহওয়ার কারনে অসুস্থ হয়ে পড়তে পারেন। বাড়ীতে আজ সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। গৃহে বহু আত্মীয়জনের উপস্থিতিতে ভালো ব্যয় হবার সম্ভাবনা। দুপরের পরে কোনো বিবাহের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে আপনি বেশ হিসেবী। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়। অন্যথায় ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। পেশাক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় বিচলিত হবেন না। সততার সঙ্গে ঠাণ্ডা মাথায় কাজ করুন। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে কুশলী হোন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।

এছাড়াও আজকের দিনটিতে মকর রাশির জাতক জাতিকাদের বড় ভাই বোনের জন্য কিছু কেনাকাটার যোগ রয়েছে। তাদের কাছ থেকেও উপহার পেতে পারেন। বন্ধুদের সাথে আজ পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হবে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পণা করতে চলেছেন। আজ রেস্টুরেন্ট ও খাদ্য ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। ব্যবসায়ীক লেনদেনের টাকা অগ্রীম পেতে পারেন। দুপরের পরে ব্যয় বৃদ্ধি পাবে।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে চঞ্চল মনকে বশে আনার চেষ্টা করুন। শুধু অতিন্দ্রীয় চিন্তা নয় বাস্তবতার নিরিখে চিন্তা করুন। মাঝে মধ্যে হতাশা আপনাকে পেয়ে বসতে পারে। এ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে কাজে ব্যস্ত থাকা। কর্মক্ষেত্রে আরও মনোযোগী হলে ভালো করবেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।

এছাড়াও আজকের দিনটিতে সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হবে। সন্তানের সাথে কোনো ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। আজ রাজনৈতিক বা সামাজিক কাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে। কোনো দাতব্য কাজে অংশ নিতে পারেন। ঔষধবিক্রয় প্রতিনিধিদের বন্ধের দিনেও কিছু কাজ করতে হবে। দুপরের পরে আয় উন্নতি বৃদ্ধির যোগ। কোনো বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক আলোচনা ফলপ্রসু হবে।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনার প্রজ্ঞাপূর্ণ চিন্তা ও সিদ্ধান্ত অনেক জটিল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার ইনটুইশন কিংবা অতিচেতনা সুন্দরভাবে কাজ করবে। ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। প্রবাসে অবস্থানরত কাউকে নিয়ে চিন্তিত হতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।

এছাড়াও আজকের দিনটিতে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেয়ে যাবেন। কন্ঠ শিল্পীরা আজ নতুন সুযোগ পেতে পারেন। পিতার সাথে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারবেন। ভাগ্য আপনাকে সাহায্য করবে। বৈদেশীক বিষয়ে শিক্ষকের সাহায্য প্রয়োজন হতে পারে। বিদেশ যাত্রার প্রক্রিয়া সফল হবে। কোনো রাজনৈতিক ব্যাক্তির সাথে দুপরের পরে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সামাজিক কাজে সম্মানিত হবার সম্ভাবনা।

x

Check Also

নতুন সরকারের প্রথম বাজেট পেশ বৃহস্পতিবার: অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

অর্থনৈতিক প্রতিবেদক নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেট আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন ...