Don't Miss
Home / আজকের সংবাদ / নৌ পুলিশের নতুন প্রধান রেজাউল, রংপুর মেট্রোপলিটনে মাবুদ; একাধিক পুলিশ কর্মকর্তার বদলি

নৌ পুলিশের নতুন প্রধান রেজাউল, রংপুর মেট্রোপলিটনে মাবুদ; একাধিক পুলিশ কর্মকর্তার বদলি

এমএনএ প্রতিবেদক

দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হয়েছে। নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে। একইসঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী— মো. রেজাউল করিমকে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট করা হয়েছে। টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটনের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে— স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে বদলি করা হয়েছে।

পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে পিবিআইতে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে— পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। রাজশাহী সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দপ্তরে পুনর্বদলি করা হয়েছে।

একই আদেশে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন— হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার আকতার হোসেন, ও এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।

এছাড়া— রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার ড. এলিজা শারমিনকে এপিবিএনে বদলি করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে। এতে মাঠপর্যায়ে পুলিশি সেবা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

x

Check Also

জ্বালানি সংকট ও বৈশাখে বিক্রি ধস, কোরবানির ঈদ ঘিরে সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

অর্থনৈতিক প্রতিবেদক মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের আরোপিত সময়সীমা এবারের পহেলা ...